বিশেষ প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলায় চলছে বৃষ্টি অার গুরুত্ব বেড়েছে ছাতার। কখনো ঝেঁপে, কখনোবা গুঁড়ি গুঁড়ি। এ যেন আষাঢ়ে ঢল। অথচ মাসটা চৈত্র। এমন দিনে খাঁ খাঁ রোদ্দুর গা পোড়ায়, উদাসী চৈতি হাওয়া বয়ে বাড়ায় আমবনের মাতাল করা ঘ্রাণ। লু হাওয়ার ধুলো ওড়ানো ঘূর্ণিতে বাজে শুকনো পাতার নূপুর। ঋতুরাজের সে আয়োজন কোথায়? হিমেল আবহাওয়ার কারণে অনেকের লেপ-কাঁথাই গোটানো হয়নি।
আজ সোমবার সকাল থেকেই বৃষ্টি নামে জগন্নাথপুর উপজেলার বিভিন্নস্হানে। প্রথমে ঝিরিঝিরি, পরে ঝমঝম। সঙ্গে ছিল বাতাস। ফলে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
ফাল্গুনের শেষ ও চৈত্রের শুরু থেকেই কেবল বৃষ্টি হওয়ার কথা। চৈত্র মাসের দিনে খাঁ খাঁ রোদ্দুর গা পোড়ার কথা ছিল কিন্তুু অাজ বৃষ্টির এ দিনে গ্রামের মানুষ বাজারে ছাতি (ছাতা) ছাড়া ঘরথেকে ভের হতে পারেননি, যে মাসে রোদ্দুর কথা ছিল সে মাসে অাজ পিন্নি পিন্নি বৃষ্টি চলছে।
০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চৈত্রের দিনে ‘আষাঢ়ে বৃষ্টি’ ছাতার গুরুত্ব বেড়েছে
- Update Time : ০২:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০১৭
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে





























