০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাঃ সা’দ উদ্দিন জায়গীরদার আর নেই
- Update Time : ১২:৪৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ এর অনকোলজিষ্ট ডিপার্টমেন্টের সাবেক অধ্যাপক ডাঃ মোঃ সা’দ উদ্দিন জায়গীরদার ২৯ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকাস্থ একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে যান। পরিবারের পক্ষ হতে সকলের দোয়া কামনা করেছেন।
মরহুমের প্রথম নামাজের জানাজা শুক্রবার বাদ জুম্মা দরগাহ হযরত শাহজালাল (রঃ) মসজিদে নামাজে জানাজা অনুষ্টিত হবে।
দ্বিতীয় নামাজের জানাজা শুক্রবার বাদ আছর বিয়ানীবাজার আলী নগর জায়গীরদার পাড়া জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।





























